সবার জন্য ইন্টারনেট' স্লোগান বাস্তবায়নের জন্য দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজে নানান অফার নিয়ে এসেছে। এ তালিকায় এবার যুক্ত হয়েছে মাত্র ৫০ পয়সায় ১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
সবার জন্য ইন্টারনেট' স্লোগান বাস্তবায়নের জন্য দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজে নানান অফার নিয়ে এসেছে।
এ তালিকায় এবার যুক্ত হয়েছে মাত্র ৫০ পয়সায় ১ ঘণ্টা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
অফারটি সম্পর্কে গ্রামীণফোন বলছে, গ্রামীণফোন তার সন্মানিত ইন্টারনেট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে অপেরা ইন্টারনেট পাস।
অফারটি পেতে আপনার অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকিট অপশনে যেতে হবে এবং একটি পাস সিলেক্ট করে চালু করতে হবে।
এই প্যাকেজটির প্রাপ্তির শর্ত সম্পর্কে বলা হয়েছে, ইন্টারনেট টিকেটটি দ্বারা শুধুমাত্র অপেরা মিনি ব্রাউজ করা যাবে। তবে অপেরা মিনি ব্যতিত ব্রাউজিং এর ক্ষেত্রে রেগুলার ডাটা চার্জ প্রযোজ্য হবে।
এতে ভিডিও, মিউজিক স্ট্রিমিং এবং ডাউনলোড অন্তর্ভুক্ত নয়। গ্রাহককে অপেরা ইন্টারনেট টিকিট পেতে যেকোনো একটি গ্রামীণফোন ইন্টারনেট প্যাক চালু রাখতে হবে।
বরাদ্দকৃত সময়/ পরিমান শেষে, রেগুলার ইন্টারনেট প্যাক চার্জ প্রযোজ্য হবে। সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রযোজ্য।
গ্রামীণফোন বলছে, গ্রাহকগণ ফ্রি পাস অফারটি গ্রহণ করে গ্রামীণফোন ইন্টারনেট এর সকল নিয়ম নীতি মেনে নিচ্ছেন।
অফারটি পেতে অপেরা মিনি ব্রাউজার থেকে ইন্টারনেট টিকেট অপশনে এ যেতে হবে এবং একটি পাস সিলেক্ট করে ‘অ্যাকটিভ’ এ ক্লিক করতে হবে। কনফারমেশন পাবার পর ব্রাউজ করা যাবে এবং একজন গ্রাহক যতবার খুশি অফারটি গ্রহণ করতে পারবেন।