ব্লগ : নাগরিক সাংবাদিকতার অবাধ ক্ষেত্র । মনের খোভ, আবেগ, সপ্ন, সবই তুলে ধরা জায় ব্লগে । পরিধি বিস্তিতিতে ক্রমশই জনপ্রিও হওয়া ব্লগ এখন সামাজিক আন্দলন বেগবানের বড় অস্ত্র । প্রযুক্তিক বিশের এ ধারাটি নিয়ে পাঠকদের জন্নে ব্লগারদের এই আয়জন ।।
ব্লগ - ব্লগিং - ব্লগার
ব্লগ/Blog শব্দটি ইংরেজি Weblog এর সংক্ষিপ্তরুপ । এর বাংলা প্রতিশব্দ অনলাইনে ব্যক্তিগত দিনলিপি । জিনি ব্লগে লেখা পোস্ট করেন তাকে বলা হয় ব্লগার । ব্লগার প্রতিনিয়ত তাদের সাইটে কন্টেন যুক্ত করেন আর ব্যবহারকারিরা তাদের মন্তব্য দিতে পারেন । ব্লগ মুলত লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েবপেজ বিভিন্ন লিংকের সমষ্টি মাত্র । বেসিরভাগ ব্লগেই মুলত লেখনী নির্ভর । তবে লেখনি নির্ভর ব্লগ ছাড়াও কিছু ব্লগ রয়েছে ।
যেমন :- শিল্প (আর্ট ব্লগ) , ছবি ( ফটো ব্লগ ) , ভিডিও (ভিডিও ব্লগিং ) , গান (এমপিথ্রি ব্লগিং ) নির্ভর । এছাড়াও রয়েছে মাইক্র ব্লগ ; যেখানে খুব ছোট ছোট পোষ্ট থাকে ।
ব্লগিং করতে যা প্রয়জন
১। ইন্টারিনেট সংযুক্ত কিম্পিউটার
২। ই-মেইল আইডি
৩। পছন্দের ব্লগ সাইটে নিজের ব্লগ একাউন্ট
ব্লগ সাইটে একাউন্ট খোলার সময় সাইটটির নীতিমালা ভালভাবে জেনে নিতে হবে জাতে পরে তা মেনে কাজ করা জায় । প্রথমে ব্লগ সাইটে নিজের পছন্দের একটি নামে একাউন্ট খুলতে হবে জা হবে আপনার ব্লগের পরিচয়। এছাড়া ব্লগ একাউন্টে লগিন করার জন্নে প্রয়জন হবে একটি ইউজার নেম ও একটি পাসওয়ার্ড । ব্লগ একাউন্ট ভালোভাবে খোলার পর নির্দ্দিষ্ট নেম ও পাসওয়াড ব্যবহার করে লগিন দিয়ে একাউন্টে ঢুকতে হবে । এরপর একজন ব্লগার নতুন পোষ্ট লিখতে পারিবেন এবং তা ব্লগে প্রকাশ করতে পারবেন ।
ব্লগের জন্ম :
অনলাইন দিনপত্রি 'ওয়েবলগ' শব্দটি জোম বার্গার ১৭ ডিসেম্বর ১৯৯৭ প্রথম ব্যবহার করেন । শব্দটির ছোট সংস্করন 'ব্লগ' চালু করেন পিটার মেরহোলজ । তিনি তার ব্লগ পিটারমি.কম (PeterMe.com)- এর সাইটবারে ১৯৯৯ সালে ওয়েবলগ (weblog) শব্দটা ভিন্ন করে উই ব্লগ (We Blog) হিসেবে লেখেন । তার ঠিক পরেই ইভান উইলিয়ামস 'ব্লগ' শব্দটি বিশেষ্য এর ক্রিয়া দুট হিসেবেই ব্যবহার শুরু করেন এবং ব্লগার শব্দটা জনপ্রিয় করে তোলেন । এ কারনে ইভান উইলিয়ামস কে 'ব্লগিং' এর জনক বলা হয় ।
ব্যবহার - পরিধি
এক সময় ব্লগ ছিল কেবল বেক্তিগত অনুভুতি প্রকাশের মাধ্যম । জনপ্রিওতা বাড়ার সাথে সাথে এটি হয়েছে মত প্রকাসের ও বিভিন্ন বিষয়ের বিস্তার আলোচনা - গবেষনা উন্মুক্ত মঞ্চ । ব্লগিংকে প্রিথিবীর অনেক মানুষ উপার্জনের জন্যে ব্যবহার করেন । আবার অনেকে কেবল লেখা দিয়ে সাজাচ্ছেন তাদের ব্লগ । বাংলাদেশও এই ক্ষেত্রে পিছিয়ে নেই । বিভিন্ন সামাজিক, আর্থনিতিক , রাজনিতিক বিষয়া বলির পাসাপাসি প্রযুক্তি বিষয়ক প্রচুর ব্লগ পোষ্ট প্রকাশিত হচ্ছে । সামাজিক যোগাযোগের এ যুগে অনেক বড় মাধম এটি । শুধু যোগাযোগ নয় , সমাজ পরিবর্তনের বড় ভুমিকা আছে ব্লগের । এর বড় উদাহরণ ' আরব বসন্ত' । ব্লগের কারনে পাকিস্তানের মালালা ইউসুফজাঈ আজ প্রিথিবিতে নারী সাহসিকতার উজ্জল নাম । ব্লগাররা অবশ্যই ব্লগকে বলেন -- বিকল্প গণমাধম । চিরাওত গণমাধম গুল জে বিষয়গুলকে তুলে ধরতে পারেনা , সেগুলকে তুলে ধরেছে ব্লগ । জন্ম নিয়েছে 'নাগরিক সাংবাদিকতার' ।।
ব্লগের প্রকারভেদ - ধরন
কোন কি ধরনের পোস্ট দেয়া হয় তার উপর ভিত্তি করে ব্লগকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে । যথা :-
ক. বেক্তিগত ব্লগ
খ. সামাজিক ব্লগ
গ. কোম্পানি / প্রাতিষ্ঠানিক ব্লগ
এছাড়াও রয়েছে প্রশ্ন ব্লগ , খবর ব্লগ ইত্যাদি ।।
বাংলা ব্লগ : ব্যক্তিগত আগ্রহে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে বাংলা ব্লগ লেখা শুরু করলেও এটি ব্যপকতা লাভ করে 'সামহোয়্যার ইন ব্লগে'র হাত ধরে । ২০০৫ সালের ১৫ ডিসেম্বর 'বাধ ভান্ডার আওয়াজ' স্লোগানে ব্লগ দুনিয়ায় প্রবেশ করে 'সামহোয়্যার ইন ব্লগ' এবং ধীরে ধীরে জনপ্রিয় করে তোলে বাংলা ব্লগকে । ২০০৭ সালে 'সচলায়তন' এরপর 'আমার ব্লগ' এবং ২০০৮ সালে 'প্রথম আলো' ব্লগের জাত্রা শুরু হল বাংলায় ব্লগ চর্চা আরও বেগবান হয় । র্বতমানে বাংলা ব্লগের সংখ্যা অনেক ।।
বাংলা ব্লগ দিবস
বাংলা ব্লগকে আরো জনপ্রিয় করার জন্নে এবং প্রিথিবীর কাছে বাংলাকে তুলে ধরতে ১৯ ডিসেম্বরকে ঘোষনা করা হয়েছে 'বাংলা ব্লগ দিবস' হিসেবে ।।